রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে রাজশাহীতে মানবন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাংলদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে রাজশাহীতে শান্তিপূর্ণ মানবন্ধন অনুষ্ঠিত হয়। আজ রোববার মহানগরের পাঁচটি সরকারি কলেজে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কলেজ ভিত্তিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল বেসরকারি কর্মচারী উপস্থিত হয়ে ২টি দাবী নিয়ে এই শান্তিপূর্নভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। দাবী দুইটি হলো সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তর করা এবং চাকুরি নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেলে বেতন-ভাতাদি প্রদান করা।
কর্মচারীরা বক্তব্যে আরো উল্লেখ করেন ২০-৩৫ বছর যাবৎ সরকারি কলেজে চাকুরী করেও অদ্যবধি কলেজ হতে মাত্র ৫০০০ থেকে ৯১০০/- টাকা বেতনে চাকুরী করে মানবেতর জীবনযাপন করছে। সরকারি কলেজে চাকুরী করেও তারা সরকারি কোন সুযোগ সুবিধা পান না। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার নিয়ে এই বেতনে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পরেছে। তাই বাংলাদেশের সকল সরকারি কলেজে বেসরকারী কর্মচারীদের এই দূর্দশা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও হাস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেনসরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের উপদেষ্টা আলফাজ উদ্দীন ও আবুল কালাম আজাদ, সভাপতি এহসানুল কবির ইমন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুইট, সহ-সভাপতি মঈন উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও মেহেদী হাসান মুনসহ আরো অনেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin