রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সাঁওতালী গানের আসরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা মাঠ প্রাঙ্গনে সাঁওতালী ভাষায় গানে গানে বাল্যবিবাহ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সচেতনতামূলক অনুষ্ঠান হয়। শুক্রবার রাতে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএজিআর এই অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম এর সঞ্চালনায় “সেরেঞ আখড়া” অনুষ্ঠানটিতে অংশ গ্রহন করে বাংলাদেশের সাঁওতালী ভাষার জনপ্রিয় ব্যান্ডদল ‘ সেঙ্গেল’। “সেরেঞ আখড়া” হলো একটি সাঁওতালী শব্দ যার বাংলা অর্থ দাড়ায় ‘গানের আসর’।

কোল ও সাঁওতাল সম্প্রদায়ের মাঝে বাল্য বিবাহ ও মাদকের ব্যবহার কমাতে গানে গানে তাদের সচেতনতা প্রদান করা হয়। সেঙ্গেল ব্যান্ড প্রত্যন্ত অঞ্চলে ব্যান্ড শুরু পর থেকেই এই ’সেরেঞ আখড়া’ (গানের আসর) এর মাধ্যমে বাল্যবিবাহ ও মাদক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা সমাজে ছড়িয়ে দিচ্ছে। এ সময়ে উপস্থিত ছিলেন সেঙ্গেল ব্যান্ডের প্রধান জন হেমব্রম, ভোকাল রিংকু মার্ডী, মাদল বাজিয়েছেন শিমুল মার্ডী, টামাক (নাকড়া) তে ড্যানিয়েল সুকমল হাঁসদা, বাঁশিতে ছিলেন কামিয়েল মার্ডী, অক্টোপ্যাডে পলাশ মার্ডী, ও গীটারে খ্রীষ্টলিন নিলয় হেমব্রম।

এনএজিআর (ন্যাশনাল এজেন্সী গ্রিণ রিভ্যুলেশন) সংস্থার কর্মকর্তা জানান, তাদের সংস্থাটি বিভিন্ন জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বিষয়ে কাজ করছে। এই অঞ্চলের মানুষদের নিজ ভাষায় গানের মাধ্যমে বাল্যবিবাহ ও মাদক এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা প্রদান করতে এই ব্যতিক্রমী আয়োজন। আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। অনুষ্ঠানে সচেতনতামুলক বক্তব্য রাখেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু । এছাড়াও অনুষ্ঠানে অত্র এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin