বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • প্রকাশ সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোঘিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই চ্যাম্পিয়নের তকমা পায় গোলাম রব্বানি ছোটনের দল।

আজ বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে এই ভারতকেই ২০১৮ সালের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য টুর্নামেন্ট ছিল অনূর্ধ্ব-১৮ দলের। এরও আগে ২০১৭ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের রাউন্ড রবিন লিগে একই ব্যবধানে ভারতীয়দের হারিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভীতি ছড়াচ্ছিল তাদের রক্ষণভাগে। প্রথমার্ধে কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ পেলেও অবশ্য গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। খেলার ৮০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্বাগতিকরা। রিপার ব্যাকহিল পাস পেয়ে আনাই মোঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। আর এ গোলেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin