শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন অত্র ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রধান অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আগষ্টিন পিউরী ফিকেশন।

সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, সেক্রেটারি আরিফ মিয়া, বরেন্দ্র চলন খ-অঞ্চলের ডিরেক্টও ওয়াজেদ আলী খাঁন, কাল্ব জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা, সাবেক ডিরেক্টর ও বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত রোজারিও, নাটোর ও বগুড়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস।

লালপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক অলক কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিংড়া কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মজনু মিয়া, সেক্রেটারী আতিকুর রহমান,ট্রেজারার আব্দুল কাদের, ডিরেক্টর গোলাম ছরওয়ার, বেলায়েত হোসেন, জাকির হোসেন, বিভিন্ন ক্রেডিটইউ নিয়নের চেয়ারম্যান সহ অত্র ক্রেডিট ইউনিয়ন ও কালবের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এদিন সমিতির বার্ষিক আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে সার্বিক বিষয়ে মতবিনিময় হয়। শেষে লটারী প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin