নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে সুরশুনিপাড়া আদিবাসী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২০ অর্থবছরের রেজুলেশন পাঠ এবং ২০২০-২১ অর্থ বছরের লেনদেন সহ সমিতির অগ্রগতি সম্পর্কে তুলে ধরা হয়।
অত্র বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাঃ আব্দুল মজিদ। সভায় তিনি বলেন, “অত্র অঞ্চলের সমিতির তুলনায় এই সমিতির লেনদেন ভাল, শেয়ার ও সহযোগী সদস্যদের লেনদেনও ভাল। সমিতির ইচ্ছা থাকলে নতুন প্রকল্প যুক্ত করা যায়। যেখানে সদস্যাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।” বিশেষ অতিথিগণ সদস্য ও সদস্যাদের নিয়মিত লেনদেন ও সন্তানদের লেখাপাড়ায় উৎসাহ করার জোর সুপারিশ করেন।
অত্র সমিতির সভাপতি রাজেন হেম্ব্রম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদ, সুরশুনিপাড়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার লিটন কস্তা ও রাজশাহী জর্জ কোর্ট এর এ্যাডভোকেট নরেন্দ্রনাথ টুডু। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র সমিতির বোর্ড কমিটি সদসবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।