রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

হাইকোর্টে পরীমণির জামিন শুনানি নিয়ে যা হলো

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলায় নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে রিভিশন আবেদন করেন তার আইনজীবী। সেই আবেদনটির ওপর বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ২টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। শুনানির শুরুতে আইনজীবী মামলার বিবরণী ও জামিনের প্রসঙ্গ তুলে ধরেন। তবে আদালত মামলার জব্দকৃত আলামত এবং ঘটনার তারিখ, সময় ও এজাহার সম্পর্কে জানতে চান।

জবাবে আইনজীবী এজাহার সংশ্লিষ্ট তথ্য, জব্দ তালিকার বিষয়ে আদালতে শুনানি করেন। এরপর হাইকোর্টে করা আবেদনের বিষয়ে জানতে চান হাইকোর্ট। জবাবে আইনজীবী বলেন, আমরা জামিন চাই এবং নিম্ন আদালতের আদেশ অবৈধ ঘোষণা চাই।

এরপর আইনজীবী জেড আই খান পান্না আবেদনের পক্ষে শুনানির চেষ্টা করেন। তিনি বলেন, তাকে গ্রেফতারের ২৬ ঘণ্টা পর মামলা হয়েছে। জামিনের বিষয়ে আপিল ও হাইকোর্ট বিভাগের আদেশও প্রতিপালন করা হয়নি। তখন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান বলেন, যে আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে তার যৌক্তিকতা নেই। নিম্ন আদালতের বিচারিক ক্ষমতা রয়েছে জামিনের আদেশ নির্ধারণের। তাছাড়া তারিখ নির্ধারণ থাকায় হাইকোর্টে এ আবেদনের শুনানি যৌক্তিক হবে না।

এরপর আদালত বলেন, এ বিষয়ে আমরা এখনি পুরো আদেশ দিবো না। সংক্ষিপ্ত আদেশ দিচ্ছি। পরে আদালত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন আবেদনের ওপর দ্রুত শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে দীর্ঘদিন পর ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির বিষয়ে দিন নির্ধারণের আদেশ কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চান আদালত। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এ রুলের জবাব দিতে বলে এবং সেদিন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

এর আগে গত ২৫ আগস্ট পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন শুনানির জন্য দীর্ঘদিনের ব্যবধানে (আগামী ১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করা নিম্ন আদালতের আদেশের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তার আইনজীবী আবেদন জানান। একইসঙ্গে ওই আবেদনে পরীমণির জামিন চাওয়া হয়েছে।

তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।

পরে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করা হয়। সে আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে গত ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin