শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট সেন্টিনেন্স‘র বিরুদ্ধে ফাইটার রাজশাহীর বড় জয়

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: টানা দুই খেলার পরাজয়ের পর প্রথম জয়ের মুখ দেখলো গতবারের চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহী। রোববার এএইচএম শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় সেন্টিনেস্ট এসবিআইকে ৯ উইকেটে পরাজিত করেছে ফাইটার রাজশাহী। তারকা খেলোয়াড়দের নিয়ে পর পর দুম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখলো প্রথম বারের চ্যাম্পিয়ন দলটি। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকার, সাইফুদ্দিন ও ইমরুল কায়েশদের নিয়ে প্রথমে নেশন কেট ও পরে মুক্তি সংঘের কাছে পরাজয় বরণ করে নিজেদের বিপদ ডেকে আনে ফাইটার রাজশাহী। অবশেষে সেন্টিনেন্স‘র বিরুদ্ধে বড় জয় নিয়ে টুর্ণামেন্টে টিকে থাকার ইঙ্গিত দিল ফাইটার রাজশাহী।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ফাইটার রাজশাহী অধিনায়ক সাব্বির হোসেন। অধিনায়কের সিদ্ধান্তের সঠিক প্রমান করে দলের বোলাররা। নির্দ্ধারিত ২০ ওভারের সেন্টিনেন্স ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার শফিউল ইসলাম। এছাড়াও ফরেন কোটার খেলোয়াড় আল আমিন জুনিয়ার ১৯ বলে ২২ রান করেন। ফাইটার রাজশাহী রশিদ ৯ রানে ৪টি ও দিলদার ২৩ রানে ৩টি উইকেট লাভ করেন।
১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের উইকেট হারিয়ে ৯.৫ ওভারের ১০৪ তুলে জয়ের লক্ষে পৌছে যায় ফাইটার রাজশাহী। দলের পক্ষে সুমন ৩৩ বলে অপরাজিত ৬০ রান করেন। এছাড়াও সাব্বির হোসেন ১৮ বলে ২৫ রান করেন। সেন্টিনেন্স‘র দেলোয়াড় ১০ রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেন। আজ সোমবার ১ম খেলায় অংশ নিবে নেসন কেট ও শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। দিনের অপর খেলায় অংশ নিবে মুক্তি সংঘ ও সেন্টিনেন্স এসবিআই।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin