বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির’র প্রচারণা

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১জন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রতিদন্দিতা করার জন্য ইতোমধ্যে কাউন্সিলরগণ মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছে। রাসিক ৬নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করার জন্য ইতোমধ্যে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মনিরুল ইসলাম মনির। তিনি তার কর্মী ও সমর্থকদের নিয়ে শুক্রবার বাদ আসর অত্র ওয়ার্ডের ভাটাপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা চালান। তিনি অত্র এলাকার বিভিন্ন বাড়িতে যান। সেইসাথে রাস্তায় চলাচলকারী জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মুরাদ, বুলবুল, ফেলু, মাসুদ, রেন্টু ও নাবিরুলসহ আরো অনেকে।

প্রচারণায় সময় মনির বলেন, এই ওয়ার্ডে যে কাজ হয়েছে তা ভাল হয়নি। প্রতিটি কাজ খারাপ করে করলেও বর্তমান কাউন্সিলর কোন পদক্ষেপ নেননি। তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডবাসীর ন্যায্য পাওনা ও সুযোগ সুবিধা বুঝিয়ে দেয়া হবে। ওয়ার্ডের জন্য বাজেট এর সঠিকভাবে কাজ করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে তিনি ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন মনির।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin