শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনেভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েস্ট শনাক্ত করেছে। বি.১.১.২৮.২ ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্য ও ব্রাজিল থেকে ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের নমুনায় পাওয়া গেছে। এই ভ্যারিয়েন্টে গুরুতর উপসর্গ তৈরি করে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

অনলাইন জার্নাল বায়ো আর্কাইভে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্যাথোজেনিসিটি পর্যালোচনায় দেখা গেছে, এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের রোগের তীব্রতা বাড়ে। এটির বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এটি ভারতীয় ভ্যারিয়েন্টের মতোই এবং ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে বিপজ্জনক হতে পারে।

ভারতের দশটির ল্যাবের উদ্যোগে পৃথক আরেকটি গবেষণায় দেখা গেছে, ভারতে গত দুই মাসে করোনার বিস্তারে বি.১.৬১৭ বা ভারতীয় ভ্যারিয়েন্টের ভূমিকা রয়েছে। এখন এই ভ্যারিয়েন্টকে ডেল্টা হিসেবে নামকরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin