মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

রাজশাহীতে মাদক সম্রাজ্ঞী হেরোইন ও গাঁজাসহ আটক

  • প্রকাশ সময় শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১৩ গ্রাম হেরোইন ও ১০৫ গাঁজাসহ ১ মাদক এক সম্রাজ্ঞীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, এসআই নুরন্নবী হোসেনের নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া মডেল থানার তালাইমারী শহীদ মিনার এলাকার মাদক সম্রাজ্ঞী কমেলা খাতুন তার বাড়ির সামনে গাঁজা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্য সাড়ে ৬টায় টায় ঘটনাস্থলে পৌঁছে নারী পুলিশের সহায়তায় মাদক সম্রাজ্ঞী কমেলা খাতুনকে আটক করেন। এসময় তার দখল হতে ১৩ গ্রাম হেরোইন ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আসামী কমেলা খাতুনের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ৫ টি মাদকসহ অন্যান্য আইনে মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin