নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লকডাউনের অবস্থা পরিদর্শনে আসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আজ বৃহস্পতিবার বেলা সকাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার, সোনাদিঘি মোড়, স্বচ্ছ টাওয়ায়, বড় মসজিদ, নাটোর রোড চাউল পট্টি, কুমারপাড়া, বোয়ালিয়া থানার মোড় ও আলুপট্টি মোড় পরিদর্শন করেন। এসময়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানান। সেইসাথে তিনি নিজে চলমান অটোরিক্সা, মাইক্রো, কার ও মোটর সাইকেল চলাচলে বাধা প্রদান করনে এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন।

পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরএমপি কমিশনার বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় এবং মৃত্যুর মিছিল ও সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাসিক মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও তাঁর মতামতের ভিত্তিতে আবারও সাতদিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। তবে গত কালকের থেকে আজকে সংক্রমণ এবং মৃত্যুর হার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এটা সস্তির কোন বিষয় নয় বলে জানান তিনি। তিনি বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছে। এতে অনেক পুলিশ সংক্রমিত হলেও তারা কাজ করে যাচ্ছে।
কমিশনার আরো বলেন, আরএমপি’র অক্সিজেন ব্যাংক থেকে এখন প্রতিদিন ব্যাপকভাবে অক্সিজেন নিচ্ছেন রোগিরা। আরএই অক্সিজেন বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সে থেকে বোঝা যায় করোনা এখনো নিয়ন্ত্রণের বাহিরে রয়েছে। করোনা সংক্রমণ রোধে আরএমপি সচেতনামূলক নানাবিধ কমসূচী গ্রহন করে প্রচার করে যাচেচ্ছ।
এই অবস্থায় লকডাউন নিয়ে কোন প্রকার অপপ্রচার না করার জন্য জনগণকে অনুরোধ করেন তিনি। সেইসাথে অন্তত এই সাতটি দিন অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসার জন্য জনগণকে পরামর্শ দেন। খুব প্রয়োজনে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করার কথা বলেন এবং সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি রাখছে। জরুরি প্রয়োজন বাদে কেউ রাস্তায় বের হতে পারছে না। পুলিশ প্রয়োজনে অটো ও অটোরিক্সার পাম্প ছেড়ে দিচ্ছেন। সেইসাথে মানুষকে ঘরে ফিরে যেতে অনুরোধ করছেন।
এসময়ে উপস্থিত ছিলেন পুলিশের ডিসি সাজিদ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধার সম্পাদক ডাবলু সরকার, পুলিশের এডিসি তৌহিদুল আরিফ ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মনসহ পুলিশের অনান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং মৃত্যুর মিছিল ও সংক্রমনের হার না কমায় রাজশাহী মহানগরীতে তৃতীয় দফায় আবারও সাতদিনের সর্বাত্বক লোকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। বুধবার বেলা ৩টায় জেলা প্রশাসক আব্দুল জলিল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সেইসাথে পূর্বের যে সব বিধিনিষেধ ছিলো, সেগুলোও আগামী এক সপ্তাহ বলবৎ থাকবে। তবে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই আদেশের আওতা বহির্ভুত থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।