মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

বিএমডিএ’র নয়া চেয়ারম্যান হলেন বেগম আখতার জাহান

  • প্রকাশ সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান রাজশাহী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নয়া চেয়ারম্যান নিযুক্ত হলেন। তিনি আগামী দুই বছর এই পদে থাকবেন বলে ৬জুলাই মঙ্গলবার এ বিষয়ে সরকারী প্রজ্ঞাপন জারী করা হয়। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ২৩(২) অনযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। আর এতে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসািচব অলিউর রহমান।

আজ বুধবার নতুন চেয়ারম্যানকে রাজশাহী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হুদা ও আবদুল কাশেমসহ সিবিআই এর নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin