মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনের সাথে রাসিক মেয়রের বৈঠক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে করোনার টিকার রেজিস্ট্রশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদারকরণের বিষয়ে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাসিক মেয়র বলেন, করোনার টিকা নিতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মহানগরবাসীকে সুরক্ষার জন্য সকল নাগরিককে টিকা দিতে হবে। এজন্য সবার সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য ইতোমধ্যে ১৮ হাজার ডোজ ভ্যাক্সিন পাওয়া গেছে। শিগগিরই আরো ১৮ হাজার ডোজ ভ্যাক্সিন পাওয়া যাবে। সরকার দেশে বিপুল সংখ্যক ভ্যাক্সিন আনার উদ্যোগ নিয়েছে। আশা করছি আগামীতে ভ্যাক্সিন প্রাপ্তির সমস্যা থাকবে না।

বৈঠকে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, সচিব মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin