শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

‘কাগজ’ সিনেমায় ইমন-আইরিন

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : সিনেমার নাম ‘কাগজ’। ইংরেজিতে ‘দ্য পেপার’। বাংলাদেশের সিনেমার নাম হিসেবে নামটি ব্যতিক্রম বটে। এতে প্রধান দুই চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন ও আইরিন। নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। তিনি জানান, একজন স্বনামধন্য লেখকের ফিলোসফি এবং কিভাবে সেটির মৃত্যু হয়- সেই গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই।

এটি নির্মাণের মূল উদ্দেশ্য বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া। সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ইমন-আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করার প্রস্তুতি নিচ্ছি। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে।’

নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘কোরবানির ঈদের পরই শুটিং শুরু করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করবো।’ এতে আরও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin