বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাসিক মেয়রকে মহানগর আবাসিক হোটেল মালিক সমিতি’র অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনা রোগীদের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের অক্সিজেন ব্যাংকে ৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে অক্সিজিন সিলিন্ডারগুলো তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় মহানগর আবাসিক হোটেল মালিক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান রাসিক মেয়র।

অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এসএম এহসান রকেট, সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির, সহ-সভাপতি ও হোটেল ডালাস ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী আবুল বাশার মোঃ শহীদুল্লাহ (পলাশ) ও যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ২০০টির অধিক সিলিন্ডার নিয়ে ২৪ ঘন্টা মহানগরবাসীকে বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনের হটলাইন ০১৭৫৮- ৯০১৯০৩ নম্বরে কল করলেই বাড়িতে পৌছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। সিটি কর্পোরেশনের অক্সিজেন সেবা কার্যক্রম ইতোমধ্যে মহানগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin