মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন ৮ আগস্ট থেকে শুরু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স হতে যাচ্ছে ১৮। ১৮ ও তদূর্ধ্ব বয়সীদের টিকার নিবন্ধন শুরু হবে ৮ আগস্ট থেকে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়। সেই মতে নিবন্ধনও শুরু হয়েছে। সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে। এর পরের ধাপে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হচ্ছে ১৮।

এ বিষয়ে জানতে চাইলে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘৮ আগস্ট থেকে যাদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি, তাদের নিবন্ধন শুরু হবে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।’

যাদের এনআইডি নেই তাদের জন্য কী ব্যবস্থা জানতে চাইলে পলক বলেন, ‘কারও বয়স ১৮ হলেই তিনি টিকা নেওয়ার জন্য উপযুক্ত হবেন। যাদের এনআইডি নেই তারা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন, তবে সেজন্য সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ ওই এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।’

প্রতিমন্ত্রী জানান, ১৮ ও তদূর্ধ্ব বয়সীরা টিকা নেওয়ার পরে তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin