বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

শোকাবহ আগস্টের নানা কর্মসূচী বিষয়ে রাজশাহী জেলা যুবলীগের সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্য সহ মোট আঠার জনকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। শোকাবহ এই আগস্টে নানা কর্মসূচী পালনের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) নগরীর লক্ষ্মীপুরস্থ্য দলীয় কার্যালয়ে বিকেল ৩ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।

সভায় শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি প্রনয়ণ করা হয় এবং ৭ সেপ্টেম্বর প্রয়াত সাধারণ সম্পাদক এ এইচ এম খালিদ ওয়াসি কেটুর স্মরণ সভা করার সিধান্ত গ্রহন করা হয়। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আলমগীর মোর্শেদ রঞ্জু, মাহমুদ হাসান ফয়সল সজল, আরিফুল ইসলাম রাজা, আব্দুর রউফ, মোজাহিদ ইসলাম মানিক, তসিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মাসুম আল রশীদ, সামাউন ইসলাম, সেজানুর রহমান, প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব। এছাড়াও রাজশাহী জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin