শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নগরীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহীর উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রায় ৪০০ ব্যক্তিদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে নগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা ও রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, শাহরিয়ার রহমান সন্দেস, কামরান হাফিজ ইয়ামিন, জুবায়ের হাসান রুবণ, মোস্তাফিজুর রহমান ফারুক, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রফিকুজ্জামান রফিক, নাসির উদ্দিন রুবেল।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জনান, রাজশাহীতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য সংগ্রাম পরিষদ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে আমাদের এই ধরণের কর্মসূচি অব্যহত থাকবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin