মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

প্রতিবন্ধি বৃদ্ধাকে হুইল চেয়ার দিলেন রাসিক কাউন্সিলর সুমন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৬২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য। এই কথাটি চিরন্তন সত্য। সমাজে অনেক মানুষ নানা কারনে শারীরিক প্রতিবন্ধী হয়ে যায়। আর এসকল মানুষের পাশে দাঁড়ান অনেকেই। এমনি একজন প্যারালাইজড থেকে প্রতিবন্ধী হয়ে যাওয়া রওশন আরা (৬০)কে একটি হুইল চেয়ার প্রদান করেন রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

আজ বৃহস্পতিবার(১২ আগস্ট) শিরোইল কলোনি পশ্চিমপাড়া স্কুল মাঠ সংলগ্ন স্থানে লিটন ড্রাইভারের মা-কে এই হুইল চেয়ার প্রদান করেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব আসগর আলী, উজ্জ্বল, মাইনুল হাসান ও জাবেদসহ অনান্য শুধিজন।

এসময়ে তিনি বলেন, কাউন্সিলর হওয়ার পর থেকে তিনি সার্বক্ষণিক মানুষের পাশে আছেন। এই করোনাতে সব থেকে বেশী অনুদান ও খাদ্যসামগ্রী তিনি তাঁর ওয়ার্ডের জনগণের মধ্যে বিতরণ করেছেন। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছেন এবং কাজ চলমান রয়েছে। এছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধিভাতাসহ অন্যান্য ভাতা সমুহ তিনি গুরুত্বের সাথে প্রদান অব্যাহত রেখেছেন।

কাউন্সিলর আরো বলেন, করোনার টিকার জন্য তাঁর কার্যালয় হতে বিনামূল্যে নিবন্ধন চলমান রয়েছে। সেইসাথে তাঁর ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরন অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেইসাথে করোনায় সরকারী বিধিনিষেধ মেনে চলার আহবান জানান কাউন্সিলর সুমন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin