মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

শেখ রাসেল শিশুপার্কের নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় শেখ রাসেল শিশুপার্ক। দ্রুত গতিতে এগিয়ে চলেছে শিশুপার্কটির উন্নয়ন কাজ। আজ সোমবার দুপুরে পার্কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় উন্নয়ন কাজ ঘুরে দেখার পাশাপাশি কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

উল্লেখ্য, রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে শেখ রাসেল শিশুপার্কের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে সাজাতে ডিজাইন তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনের ডিজাইন অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান সেই কাজ বাস্তবায়ন করছে। শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন ব্রিজ, মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেটসহ আধুনিক সুযোগ-সুবিধা। উন্নয়ন কাজ শেষ হলে শেখ রাসেল শিশু পার্কটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin