শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাজশাহী বিশ^বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা শুরু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) রাবির বিভাগের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৯-২০২০ সালের আটকে থাকা পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে, তার প্রেক্ষিতে আমরা একাডেমিক কমিটি থেকে ২০১৯ সালের লেভেল-১ পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। এরআগেও করোনাকালীন সময়ে আমরা কিছু পরীক্ষা নিয়েছিলাম। উপস্থিতি শতভাগ এবং মাস্ক পড়া, নির্দিষ্ট দূরত্বে বসা, শরীরের তাপমাত্রা নির্নয়, স্যানিটাইজার ব্যবহার সহ শিক্ষার্থীদের সুরক্ষায় সকল ব্যবস্থায় বিভাগ থেকে নেওয়া হয়েছে। আমাদের বিভাগের বাকি পরীক্ষাগুলোও এভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট করোনায় আটকে থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে ২০১৯ ও ২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে স্ব স্ব বিভাগের একাডেমি কমিটিকে সময়সূচি গ্রহণ করার নির্দেশ দেয়া হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin