মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার বই তুলে দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কৃত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। পরিপুর্ণ মানুষ রূপে গড়ে তুলতে সুস্থ ও সবল হতে হবে। বর্তমান সরকার খেলাধূলা ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছে। তিনি আরো বলেন, নারীদের যে অগ্রযাত্রা, নারীদের যে ক্ষমতায়ন এবং নারীদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণে সুযোগ দিয়েছে বর্তমান সরকার ও সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশ আগামীতে অনেক দুরে এগিয়ে যাবে। যে স্বপ্নটা দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রাসিক মেয়র বলেন, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। সরকার প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানে ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ বরাদ্দ প্রদান করেছে। আরো একটি ভবন দরকার। তবে স্কুলে শিক্ষার্থীদের খেলাধূলা করার পর্যাপ্ত জায়গা রাখতে হবে।

সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল মাহমুদ খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে উপবিস্ট ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক আব্দুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক মজিবর রহমান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin