নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বৃহস্পতিবার অত্র প্রকল্পের ডিআইসিতে (পদ্মা আবাসিক) হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়। হেলথ ক্যাম্প পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার জাহেদুর রহমান। তিনি পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। আলোকিত শিশু প্রকল্পের আর একটি গুরুত্ব পূর্ণ কাজ হলো, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সুযোগ-সুবিধা আদায় করে দেওয়া। এর মধ্যে চিকিৎসা সেবা একটি অন্যতম কাজ ।
ক্যাম্পে ৩০ জন পশশিশু এবং ৪ জন অভিভাবকসহ মোট ৩৪ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম, প্যরামেডিক ইসরাত জাহান ও প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ।