মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

বন্যার্তদের সহায়তায় আর্থিক অনুদান দিলো সড়ক পরিবহন সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন

  • প্রকাশ সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসক এর নিকট বন্যাদূর্গত এলাকার মানুষদের সহায়তায় ৭৫হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতি ও রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন। রোববার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠন দুটির যৌথ উদ্যেগে এই আর্থিক সহায়তা প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের নিকট ৫০ হাজার টাকা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুথে ২৫ হাজার টাকা, সর্বমোট ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে সংগঠন দুটির নেতৃবৃন্দরা বলেন, হঠাৎ বন্যায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বৃহৎ জনগোষ্টি পানি বন্দি হয়ে অতিকষ্টে জীবন যাপন করছেন। তাদের সহায়তার জন্য তারা এই টাকা প্রদান করেন। মানবিক মুল্যবোধ থেকে তাদের এই ক্ষুদ্র প্রয়াস বলে উল্লেক করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম তোতা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, সহ-সভাপতি আলমগীর কবীর ও সদস্য মিনান উদ্দীন হিরাসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin