বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রোববার নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন ফেস্টুন, পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মীর শাফিন মাহমুদ, র‌্যাব-৫ সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, রাসিকের সচিব মোবারক হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। আরও বক্তব্য দেন রাজশাহী নার্সারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার সঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ ও জীবন রক্ষায় বৃক্ষ অপরিসীম। প্রতিটি ধর্মে এর উপকারিতার বিষয়ে উল্লেখ রয়েছে। অকারণে বৃক্ষ নিধন না করে বেশি বেশি গাছ লাগাতে সকলকে অনুরোধ জানান তিনি। সুষ্ঠু পরিকল্পনার মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নগরীতে নার্সারীর বাজার সম্প্রসারণে পৃথক একটি মার্কেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এরআগে সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর বিন্দুর মোড় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়। জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় নগরভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৬টি স্টল অংশগ্রহন করেছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে উপকারভোগীদের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, অগ্রণী স্কুল এন্ড কলেজ, নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল, নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin