মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

রাজশাহীতে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপ্ত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপ্ত হয়। মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ভলিবল প্রতিযোগিতায় বালক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় লোকনাথ উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় ভলিবল একাডেমি রাজশাহী। বালিকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ মিশন বালিকা উচ্চ বিদ্যালয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বহরমপুরের সিয়াম আহমেদ ও রাজশাহী কোর্ট একাডেমির মাহির দাইয়ান জুুটি এবং বালিকা ক্যাটাগরিতে চারঘাটের অনন্যা খাতুন ও সুমী খাতুন জুটি চ্যাম্পিয়ন হয়।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিেেসব উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার ও তরফদার আক্তার জামীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা, টুকটুক তালুকদার ও মহিনুল হাসান। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin