মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

বিএনপিকে নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: ঈশা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশী বিদেশীভাবে চলচে ষড়যন্ত্র। কিন্তু বিএনপি সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন, দেশ বর্তমানে খুব ভাল চলছেনা। কারন নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব। এজন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। শুক্রবার বিকেলে সাংগঠনিক ১২নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথা বলেন।

রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র (পশ্চিম) আয়োজনে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

১২নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক, সদস্য নজরুল ইসলাম জুয়েল, সাইদুজ্জামান টনি, বোয়ালিয়া থানা বিএনপি’র (পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, বোয়ালিয়া থানা বিএনপি’র (পশ্চিম) সদস্য সচিব বজলুজ্জামান মহন, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার নয়ন, ১২নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব মাহবুব রহমান রিপন ও যুগ্ম আহ্বায়ক শম্ভু রায়। উল্লেখ অত্র ওয়ার্ডের মহল্লা কমিটি ও ওয়ার্ড কমিটির গঠনের লক্ষে প্রার্থীর নাম নেয়া হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin