মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

রাজশাহীতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জি আর এর চাল বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক প্রদানকৃত জি আর এর চাল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। মঙ্গলবার পবা উপজেলার মুরারীপুর অত্র সংস্থার প্রাঙ্গনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি ঢাকার মহাসচিব আইউব আলী হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মিঠোন, সাধারণ সম্পাদক জরিনা খাতুন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারা খাতুনসহ সংস্থার অন্যান্য সদস্যগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুনিয়ার সকল মানুষ কোন না কোনভাবে প্রতিবন্ধী। এখানে যারা উপস্থিত আছেণ তাঁরা হচ্ছেন দৃশ্যমান প্রতিবন্ধী। কিন্তু আমার যারা আছি তাদেরও প্রতিবন্ধীকতা রয়েছে। এজন্য নিজেদের কোনভাবেই হেয় মনে করা যাবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, সবাই মানুষ। তিনি সকল মানুষের পাশে থাককেত চান। এজন্য যে কোন সমস্যা ও সহযোগিতার প্রয়োজন হলে তাঁর সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত একশ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে দশ কেজি করে চাল বিতরণ করেন। সেইসাথে সবার জন্য চারকেজি খেজুর প্রদান করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin