মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

ফের সুযোগ পেল এইচএসসির ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীরা

  • প্রকাশ সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে
ফের সুযোগ পেল এইচএসসির ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীরা

‍ডি.এস.আর ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য সাতদিনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বাদ পড়ার শিক্ষার্থীরা এইচএসসি ফরম পূরণের সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে তাদের ফি পরিশোধ করতে হবে।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর আগে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ফরম পূরণ চলে ১৭ মার্চ পর্যন্ত।

চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় সাত দিন বাড়ানোর আভাস দিয়েছিলেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারণে ফরম পূরণ করতে পারেনি এমন অনেকেই বোর্ডে এসে সময় বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ফরম পূরণের সময় সাতদিন বাড়ানো হয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এরইমধ্যে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin