মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

পারভেজ হত্যার প্রতিবাদে নওহাটা পৌর ছাত্রদলের মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন নওহাটা পৌর ছাত্রদল। সেই লক্ষ্যে সোমবার সকালে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান এর নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও অচিরেই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানান তিনি।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ, পৌর যুবদল নেতা আক্তারুল ইসলাম আতা, নওহাটা পৌরসভা ৬নং ওয়ার্ড সভাপতি হাসান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অরন্য, ৯নং ওয়ার্ড সাংগাঠনিক সম্পাদক হাবিব, পৌর ছাত্রনেতা রাতুল, সুমন, মামুন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আকাশ কাজী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা শিমুল, মুবিন, মিফতা বিশ্বাস, সিয়াম, ফরহাদ, ইমরুল, মেহেদি, লিখন, নিলয়, শুভ শাওন, রুবাইয়েত, জিতু, সোহান, মিজান, শিফাত, সোহাগ, তাশিফ ও রাজুসহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin