বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা মিলনের মতবিনিময়

  • প্রকাশ সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি রাজশাহীর উন্নয়নকে সবার আগে গুরুত্ব দেয়ার আহবান জানান। রাজশাহীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব দেন মিলন।
বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী এডিটরস ফোরাম নেতাদের সাথে মতবিনিময় করেন রাজশাহী-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল হক মিলন। তিনি রাজশাহীর প্রতিদিনকার সঠিক চিত্রের পাশাপাশি সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার জন্য স্থানীয় সংবাদপত্রগুলোর প্রসংশা করেন। তিনি বলেন, আমাদের সবার কাছে সবার আগে গুরুত্ব পাওয়া উচিৎ রাজশাহীর কথা, দেশের কথা।
রাজশাহী অঞ্চলের মানুষ যাতে আগামী দিনে আরো বেশি ভালো থাকে এজন্য রাজনীতিবিদদের যেমন ভূমিকা রয়েছে, তেমনি সংবাদ কর্মীদেরর ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাজশাহীর মানুষ বরাবরই শান্তিপ্রিয়, এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বহুবছরের ঐতিহ্য। মাঝে এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে। কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পারিক সম্মানবোধের ঐতিহ্য নষ্ট হতে দেয়া উচিৎ না বলে জানান তিনি।
মিলন বলেন, এ অঞ্চলের মানুষের সামাজিক বন্ধনও প্রসংশনীয়। বিগত সময়ে এসব ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটে থাকলে সেসবের পূনরুদ্ধারের দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে যেন এই অঞ্চলের মানুষের মঙ্গল করতে পারি সেটিই আমাদের চেষ্টা থাকতে হবে। রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন শফিকুল হক মিলন।
তিনি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারলে যেমন এদেশ এগিয়ে যাবে। তেমনি, তা সম্ভব না হলে আমরা পিছিয়ে যাবো। আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্ববান ভূমিকা প্রত্যাশা করেন মিলন।
মতবিনিময় সভায় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

 

শেয়ার করুন

One thought on "রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা মিলনের মতবিনিময়"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin