নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে মনোনয়ন চুড়ান্ত করেছে। রাজশাহী মহানগর সদর আসন-২ এ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ও পবা-মোহনপুর আসনে বিএনপি জতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দিয়েছে।
তারা মনোনয়ন পাওয়ায় মঙ্গলবার রাতে রাসিক ১৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি ও মহানরগর বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকরাম আলী, ১৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন কাবলু, সাবেক সাধারণ সম্পাদক শামীম উদ্দিন, শাহমখদুম থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, শাহ মখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার ও শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহন সহ ১৬নং ওয়ার্ড সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।