শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাজশাহী মহানগর বিএনপিতে কোন বিভেদ নাই : মামুন

  • প্রকাশ সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপিতে কোন বিভেদ নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বে সাথে নিয়ে দলটি তাদের পরিকল্পনা সাজিয়েছে উল্লেখ করে তিনি ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন আরো বলেন, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই সকল নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬ টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করছে তাদেরকে সকল প্রকারের সহযোগীতার জন্য। তারা আরো বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচীতে সদর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবকে মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু থাকবেন। এছাড়াও মহানগরের পক্ষ থেকে ছয়টি আসনের প্রার্থীদের দাওয়াত করা হয়েছে বলে জানান তারা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপস্থিত নেতৃবৃন্দ আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ শুরু করছে মহানগর বিএনপি। এরইমধ্যে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিএনপি যেহেতু বড় দল সেখানে পদ প্রত্যাশী অনেক নেতা ছিলেন। পদ পেতে প্রতিযোগিতাও ছিল। পদ না পেয়ে অনকেই হতাশ হয়েছেন। সেসব ভুলে গিয়ে নেতাকর্মীরা সকলে যাতে, জেলার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে কাজ শুরু করে, সে লক্ষে মহানগর বিএনপি মাঠে নেমেছে ও নানা পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন তারা।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাহনগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু। এছাড়াও বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin