নিজস্ব প্রতিবেদক: যাদের জীবন আছে তারাই এক সময়ে বার্ধক্যে পরিণত হবেন। আর এ সময়ে তারা শিশুর মত আচরণ করেন। কারণ সে সময়ে তাদের স্মৃতিশক্তি অনেক কমে যায়। এজন্য পরিবারে যারা বার্ধ্যক্যে পরিণত হয়েছেন তাদের সাথে ভাল আচরণ এবং খাওয়া থেকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করার বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন অনুরোধ করেন।
শুক্রবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার আলাইবিদিরপুরে সার্ভিস সেন্টার ফর এন্ডারলি পিপল (স্কেপ) এর আয়োজনে বয়স্কদের সেবা প্রদানের আনুষ্ঠিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মিলন বলেন, বুড়া-বুড়িদের বসবাস, চিকিৎসা সেবা ও বিনোদনের লক্ষে এই প্রতিষ্ঠান করার জন্য লায়লা রওশন নামে একজন মহিয়সী নারী ১৯৯৭ সালে সাত বিঘা জমি দান করেন। সেইসাথে এটা ট্রাস্টি করে দেন। এরপর নানাজনে নানা ভাবে এখানে কার্যক্রম শুরু করার জন্য কাজ করেও কোন সুরাহা করতে পারেনি।
তিনি বলেন, বিগত সরকারের আমালে এই জায়গা দখল নিতে অনেকেই ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা নিতে পারেনি। এখন এখানে কিছু অবকাঠামো হয়েছে। সেইসাথে রয়েছে একটি পুকুর। এখানে বর্তমানে আবাস্থল না থাকলেও চিকিৎসা সেবা শুরু হয়েছে। তিনি এই কার্যক্রমের সাথে থাকবেন এবং সাধ্যমত সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সেইসাথে এমন আয়োজনের জন্য রোটার্যাক্টকে ধন্যবাদ জানান।
মিলন আরো বলেন, গণতন্ত্র মানে জনগণের ক্ষমতায়ন। এটা পেতে হলে জনগণের ভালবাসা পেতে হয়। ক্ষমতাকে অপব্যহার করা অন্যায়। তিনি বলেন, ৭নভেম্বর হচ্ছে একটি ঐতিহাসিক দিন, এইদিনে সিপাহী-জনতা আন্দোলন করে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বের করে নিয়ে আসেন। এইদিনে এই সেবামূলক প্রতিষ্ঠানে আসতে পেরে তিনি আনন্দিত বলে উল্লেখ করে বৃদ্ধা-আশ্রম এর সাথে একটি হাসপাতাল করার আহ্বান জানান তিনি।
জমি দাতা লায়লা রওশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কেপ এর সাধারণ সম্পাদক ডাক্তার এস এম এ মান্নান, নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ, জেলা তাঁতীদলের সাবেক সদস্য সচিব হাসানুজ্জামান হাসান ও নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমানসহ অন্যান্য অতিথি বৃন্দ।
এছাড়াও রোটার্যাক্ট ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ জুলফিকার আলী হায়দার এর সঞ্চালনায় রোটরাক্ট ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহী সেক্রেটারি ইসতিয়াক আহম্মেদ রুহান, ক্লাব সার্ভিস ডিরেক্টর ওমর হোসেন, সদস্য আরিফুল ইসলাম, রওশন ইসলাম, সুমাইয়া হক ও হাসিবুল ইসলাম রিজভি উপস্থিত ছিলেন।