নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ সপ্তাহের বেশী দিন ধরে মারাত্বক অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে নিবির পরিচর্যায় রাখা হয়েছে। তাঁর দ্রুত সুস্থ্যতার জন্য সারা বিশ্বব্যাপি দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর নওহাটা পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে নওহাটা মহিলা কলেজ মাঠে সোমবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক-১ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক-২ মিজানুর রহমান, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার সিদ্দিক, বিএনপি নেতা মোর্তুজা, মনিরুল ইসলাম, শরিফুর রহমান, এমদাদুল হক, আব্দুল হাকিম ও আবজাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা নাজিম উদ্দিন মোল্লা ও সাজ্জাদ আলী, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমান, নওহাটা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ ও সদস্য সচিব মিপতাহ আহমেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।