শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাজশাহীতে আপস এর এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ লা ডিসেম্বর ২০২৫) বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে সিভিল সার্জন, রাজশাহী এবং আপস, বাচাঁর আশা, দিনের আলো, ঢাকা আহসানিয়া মিশন, এফপিএবি, কারিতাস, ব্যাক, প্রচেষ্টা, ডাসকো সহ বিভিন্ন এনজিও এবং সকল সরকারী/বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুবিধা ভোগী, সুধীজন, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের লোকজনের সমন্বয়ে সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন এর কার্যালয় র‌্যালি বের করা হয়।

র‌্যালি নিয়ে তারা যাদুঘর মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ করেন। র‌্যালীতে প্রতিনিধিত্ব করেন রাজশাহী সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম। র‌্যালীতে উপস্থিত ছিলেন ডা, পরিচালক (স্বাস্থ্য) হাবিবুর রহমান। এসময়ে এইচআইভি এইডস বিষয় সম্পর্কে আপস এর থেকে মাইকে প্রচার করা হয়। সরকারী এবং বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালীতে অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে সিভিল সার্জন এর কার্যালয় এর সামনে দিবসের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ব এইডস দিবস উপলক্ষে সারা শহর ব্যাপি আপস এর আয়োজনে এইচআইভি/এইডস এর সচেতনতা বৃদ্ধির উপর মাইকিং করা হয়।

এরপর বিকেল ৪টায় আপস এর উদ্যোগে রাজশাহী মহাগরীর লালনশাহ মুক্ত মঞ্চ, পদ্মার পাড়, পাঠানপাড়া, রাজশাহীতে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতা বৃদ্ধিকরণ এ গম্ভিরা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আপোস এর নির্বাহী পরিচালক আবুল বাশার (পল্টু)। উপস্থিত ছিলেন র‌্যালিতে অংশগ্রহনকারীরা।

এ সময়ে বক্তরা বলেন, এইচ আইভ/ এইডস বাংলাদেশে এর সংক্রমনের হার কম থাকলেও স্বস্তি পাওয়ার মত কিছু নেই। কারণ প্রতি বছর এইআইভি সংক্রমনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তারা ধর্মীয় মূল্যবোধ বিষয়টি তুলে ধরেন। সেইসাথে সকলের ঐক্যের হাত তুলে ধরে সকলের স্বম্লিত প্রচেষ্ঠায় এইচআইভি প্রতিরোধ সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

দিবসের আলোকে আপস ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, পঞ্চগড়, লালমনিহাট এবং ঠাকুরগাঁও অফিস এ র‌্যালী, আলোচনা সভা, বিনামূল্যে এইআইভি পরীক্ষা, গনসচেতনতার লক্ষ্যে মাইকিং, গেম/কুইজ প্রতিযোগীতা, সপ্তাহব্যাপী তথ্যকেন্দ্র এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin