শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের মানষকন্যা, বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তবে তিনি ওষুধ নিতে পারছেন। শারীরিক অবস্থা আগের মতই আছে। তাঁর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী বিএনপি, অঙ ও সহযোগি সংগঠন এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট এর আয়োজনে মঙ্গলবার বাদ আসর সাহেববাজার বড় মসজিদ এর পাশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনু, সাবেক সাধারণ সম্পাদক পিয়ার হায়দার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টেনি ও সাধারণ সম্পাদক হানিফ, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল, সাবেক দপ্তর সম্পাদক রাজীব হাসান ডিনপল, সদস্য শ্যামল ও তোরাব আলী পারভেজ এবং শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক পরাগ হাসান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, আর কাঁদলে পুরো জাতী কাঁদে। এর প্রমান হচ্ছে বেগম জিয়ার অসুস্থার খবরে দেশব্যাপি দলমত নির্বিশেষে তাঁর জন্য দোয়া করা। তাঁরা আরো বলেন, বেগম জিয়া ছাড়া গণতন্ত্র পুণরুদ্ধার করা কষ্টকর। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। দেশের মানুষকে ভালবেশে তিনি তাঁর জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি তাঁর স্বামী, সন্তান ও নিজ বাড়ি হারিয়েছেন। আরেক ছেলে দেশের বাহির থাকেন,তাঁকেও তিনি কাছে পাননা। এরপরেও তিনি দেশ ছেড়ে কোথাও যাননি বলে উল্লেখ করেন তারা। এ মহিয়শী নারী যেন দ্রুত সুস্থ্য হয়ে দেশবাসীর সেবা করতে পারে সেজন্য সবার নিকট দোয়া চান বক্তারা। বক্তব্য শেষে এই বেগম জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin