শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় বিপিজেএ’র তীব্র নিন্দা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের আটকে রাখা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, সংবাদ সংগ্রহে বাধা এবং হেনস্তার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের আহ্বানে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। হঠাৎ করে শোয়েব ও মেহেদীসহ কয়েকজন ব্যক্তি সম্মেলনস্থলে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সাংবাদিকদের তালা মেরে রাখার হুমকি দেন। এতে উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখা। সোমবার সন্ধ্যায় বিপিজেএ সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়- এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার প্রতি প্রকাশ্য হুমকি এবং জুলাইয়ের চেতনার পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ এবং নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। বিপিজেএ নেতৃবৃন্দসহ সকল সদস্যরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য এনসিপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin