রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দালান-কোঠা আর যন্ত্রপাতি বাড়ালেই শিক্ষার মান বাড়বে না, সঠিক পরিকল্পনা দরকার:শিক্ষামন্ত্রী

  • প্রকাশ সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু বড় বড় দালাল-কোঠা আর ভারী ভারী যন্ত্রপাতি বাড়ালেই শিক্ষার মান বাড়বে না। এর জন্য সঠিক পরিকল্পনা দরকার। সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব। সোমবার দুপুর ১টায় রাজশাহী নগরীর এএইচএম কামারুজ্জামান অডিটরিয়ামে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক রাজশাহী বিভাগীয় অঞ্চলের অধিভূক্ত কলেজের অধ্যক্ষবৃন্দকে নিয়ে আয়োজিত ‘শিক্ষাব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু চার দেওয়ালের মাঝে লেখাপড়া করলে হবে না। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর জোর দিতে হবে। একজন মানুষকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। জাতীয় বিশ^বিদ্যালয় এগুলো নিয়ে অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে।

উদার সাহসিকতার সঙ্গে জাতীয় বিশ^বিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, আগামীতে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীন কলেজগুলোকে একই নেটওয়াকের্র এর আওতায় এনে এই পথ চলাকে আরও সুগম করা হবে। যাতে করে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদেরকে একইভাবে জীবনমুখী শিক্ষায় দক্ষ ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে পারে। এজন্য সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলেজগুলোর গ্রন্থাগারের পরিবেশ আরও উন্নত করতে হবে।যাতে সেখান থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পারে।

বর্তমান বিশে^র শ্রমবাজার শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বিশে^র পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে সেখানে প্রবেশ করতে পারবে না। নিজেকে অনেক পরিশ্রম করে মাথা খাটিয়ে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে হবে।

জাতীয় বিশ^বিদ্যালয়ের কোর্সগুলো প্রণয়নে বিভিন্ন বিষয়ে দক্ষ ও বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের এ সময় তিনি ধন্যবাদ জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা ও রাবি উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin