নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মুকুল নিকেতন প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে শনিবার বার্ষিক পরীক্ষা ২০২২ এর মেধাভিত্তিক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর পুর্বে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নগরীর মোল্লাপাড়ায় প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন।
এসময়ে তিনি বলেন, খেলাধুলা না করলে সন্তানদের শরীর গঠন হবেনা। আর সুস্থ্য শরীর না হলে তারা লেখাপড়া করতে পারবেনা। এজন্য প্রতিটি ছেলে মেয়েকে সময় করে খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন, স্টার জলসা নয়, সন্তানদের সময় দিতে হবে। আর এখনই সন্তানদের হাতে স্মার্ট ফোন নয়, বই তুলে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মুকুল নিকেতন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফেরদৌস সরকার মুকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম। এছাড়াও অত্র বিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।