রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অবশেষে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী গ্রেফতার

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অবশেষে রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম(বার) এর নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি(ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে তাঁকে গ্রেফতার করেন। পরে আজ শুক্রবার তাঁকে রাজশাহী এসপি অফিসে নিয়ে আসেন পুলিশ।
এ বিষয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। তিনি বলেন, সারারাত অত্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভোর অনুমান ৫টার দিকে মেয়রকে আটক করা হয়। এ সময় তাঁর সাথে থাকা মেয়রের শ্যালক রাজন আলীকে (৩০) আটক করা হয়।
পরবর্তীতে মেয়র মুক্তার আলীকে নিয়ে আড়ানীস্থ তাঁর নিজ বাড়িতে আবারও অভিযান চালান তারা। সেখান থেকে আবারও চার বোতল ফেন্সিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ একলক্ষ বত্রিশ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে বাঘা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে বিকেলে মেয়রকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, গত ৭ জুলাই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। তখন থেকেই তিনি পলাতক ছিলেন বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin