রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত

  • প্রকাশ সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং ফিল্টিপাড়া স্কুল প্রাঙ্গনে ক্ষুদ্র নৃগোষ্ঠির কোল সম্প্রদায়ের চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসের ২৬ তারিখ রোজ রোববার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ সমন্বয় করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবির আহমেদ বিন্দু। এছাড়াও কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কল্পনা মুরমু কোল, হিরালাল টুডু কোল ও মঙ্গল কোল। কোল জনগোষ্ঠীর ১২টি চিরায়ত গানের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে সমন্বয়কারীগণ বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি ক্ষুদ্র নৃগোষ্ঠির সংস্কৃতিক রক্ষায় কাজ করে যাচ্ছে। শুধু সংগীত প্রশিক্ষণ নয়। হারানো সংস্কৃতি পুণরুদ্ধার এবং যে সকল সংস্কৃতি এখনো টিকে রয়েছে সেগুলোকে চিরায়ত করতে কাজ এবং অনুষ্ঠানগুলো পালন করে যাচ্ছে। এই কার্যক্রমে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠির লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে প্রশিক্ষনে যে সকল গান শেখানো হলো সেগুলো চর্চা করার পরামর্শ দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin