বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

শনিবার থেকে রামেক হাসপাতাল কেন্দ্রের নিবন্ধনকারীদের করোনার টিকা দেওয়া হবে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা প্রদানের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রটি পরিবর্তন করে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থানান্তর করা হয়েছে। আগামী শনিবার (৩১ জুলাই) থেকে রামেক হাসপাতাল কেন্দ্রের টিকার নিবন্ধনকারীকে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থাপিত বুথসমূহ থেকে টিকা গ্রহণ করতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত ১৬টি বুথে করোনার টিকা প্রদান করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, নগরবাসীর সুবিধার্থে ও একসাথে বেশি সংখ্যক মানুষকে টিকা প্রদানের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রটি পরিবর্তন করে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে ৮টি বুথে টিকা প্রদান করা হচ্ছে। শনিবার থেকে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে ১৬টি বুথে করোনার টিকা প্রদান করা হবে। রামেক হাসপাতাল কেন্দ্রের টিকার নিবন্ধনকারীকে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থাপিত বুথসমূহ থেকে টিকা গ্রহণের অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin