রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবীতে রাজশাহীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রকৃত মাদক ব্যবসায়ীকে আড়াল করে, গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের নিরাপরাধ ইলিয়াশ আলীকে ষড়যন্তমূলক মিথ্যা মাদক মামলা দিয়ে আটকের প্রতিবাদে বুধবার দুপুর ২টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইলিয়াশ আলী অত্র ইউনিয়নের ভুবনপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সংবাদ সম্মেলনে ইলিয়াস এর ছোট ভাই ফারুক লিখিত বক্তব্যে উল্লেখ করেন তার বড় ভাই ইলিয়াশ আলী কৃষি কাজ করেন। তিনি কখনো মাদক ও রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ডের সাথে যুক্ত নয়। অথচ তাঁকে মাদক মামলা দিয়ে আটক করা হয়েছে। এতে করে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

তিনি বলেন, চরআষাড়িয়াদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আয়নাল হক বাবু। নির্বাচনের সময় তার পক্ষে কাজ না করায় সে সময় থেকে তিনি তাদের উপরে ক্ষীপ্ত ছিলেন। সেই সুযোগে তার বড় ভাইকে মাদক মামলায় ফাঁসাতে সরাসরি সহযোগিতা করেন। তিনি আরো উল্লেখ করেন ৯জুন ২০২৩ সালে নেত্রকোনার মালা, গাজীপুরের খোরশেদ আলম ও পিপাসা আক্তারকে হাতে নাতে মাদকসহ আটক করার সময় পিপাসা পালিয়ে গেলেও অন্য দুইজন আটক হন। এটা নিয়ে পুলিশ বাদি হয়ে গাজীপুর মহানগর থানায় মাদক মামলা করেন।

ঐ মামলায় অজ্ঞাত নামে গোদাগাড়ী উপজেলার রুবেল, পিতা-অজ্ঞাত, গ্রাম- অজ্ঞাত, ইলিয়াস- পিতা-অজ্ঞাত, গ্রাম- অজ্ঞাত, তরিক ও আবুল খায়ের তাদের সকল ঠিকানা অজ্ঞাত নামে মামলা হয়। সেই সুযোগে ইউপি সদস্য আইনাল হক বাবু প্রকৃত মাদক ব্যবসায়ী অত্র ইউনিয়নের বাড়িনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইলিয়াস আলীকে আড়াল করতেই এই ষড়যন্ত্র করেন। ঐ সময়ে এই মামলা থেকে বাঁচানোর জন্য তাদের নিকট হতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করলে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু বলেন, তোর ভাইয়ের নামে মাদক মামলা হয়েছে। দেখে নেবো বলে হুমকী দেন।

তিনি আরো উল্লেখ করেন প্রকৃত আসামী ইলিয়াস আলী ও একজন সহযোগিকে গত ২০২৩সালের ২৬জুন নিজ বাড়ি হতে হেরোইন ও অস্ত্রসহ র‌্যাব-৫ আটক করে। রোজার ঈদের পরে ইলিয়াস আলী জামিনে মুক্ত হয়ে এসেই ইউপি সদস্য বাবুর সাথে যোগসাজস করে গোদাগাড়ী থানা পুলিশকে ডেকে নিয়ে এসে বাড়িতে কৃষি কাজ করার সময় তার ভাই ইলিয়াশকে আটক করায়। সেই থেকে তিনি গাজীপুর জেলে আটক আছেন।

তার ভাই সম্পূর্ন নিরাপরাধ এবং ষড়যন্ত্রের শিকার। এই মামলাটি পুণরায় তদন্ত করে প্রকৃত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিজ্ঞ আদালত ও আইনশৃংখলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। সেইসাথে দোষি ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী তার নিরাপরাধ ভাইয়ের নিঃশর্তভাবে মুক্তি দাবী করেন তিনি।

এদিকে এলাকার জনগণের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ইলিয়াশ আলীকে নিরাপরাধী বলে উল্লেখ করেন। সেইসাথে ইলিয়াশ আলীসহ ঐ পরিবারের কেউ মাদক কিংবা অন্য কোন অপরাধমূলক কাজের সাথে যুক্ত নয় বলে জানানা তারা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিকটিমের চাচা জালাল উদ্দীন ও আল্লাম শেখ এবং ভাই ইব্রাহিম আলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin