রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নির্বাচনের ফলাফল নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত   করবে না :মিলন

  • প্রকাশ সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 130.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
নিজস্ব প্রতিবেদক : আর মাত্র তিনদিন পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে নানামুখী  ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। একটি দল নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নিতে এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে শোনা যাচ্ছে। আরো শোনা যাচ্ছে প্রিজাইডিং অফিসার, সরকারি প্রিজাইডিং অফিসার  এবং পোলিং অফিসারগণ নাকি ফলাফল পরিবর্তন করার জন্য কাজ করছে। এ ধরনের ষড়যন্ত্র এই নির্বাচনে কোনভাবেই জনগণ মেনে নেবে না ।
জনগণ নির্বাচন শেষে ফলাফল নিয়ে ঘরে ফিরবেন বলে উল্লেখ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী  মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাবা মোহনপুর আসলে বিএনপির মনোনীত ধানের শিশু প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। তিনি রোববার সকালে মোহনপুর উপজেলার বাকশিমুইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে এ কথা বলেন।
মিলন আরো বলেন, আরো শোনা যাচ্ছে  জামায়াতে  ইসলামী বোরকা বাহিনী নির্বাচনে তিনি মাঠে নামাবে। তারা নাকি এক্সট্রা ব্যালট  নিয়ে ভোটকেন্দ্রে যাবে। এগুলো করে কোন লাভ হবে না বলে উল্লেখ করেন তিনি। তার কারণ এবারে বুথের   মধ্যে নির্বাচনে এজেন্টরা কঠোরভাবে সেগুলো দমন করবে। তিনি এজেন্ট এর উদ্দেশ্যে বলেন, বিএনপির জোয়ার দেখে দেশ বিরোধী একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না জেনে তারা এই ধরনের পন্থা অবলম্বন করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র  রুখে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণকে অনুরোধ করেন। সেই সাথে প্রশাসনকে কঠোর  হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি ভোটারদের উদ্দেশ্যে   বলেন, বিএনপি হচ্ছে জনগণের এবং স্বাধীনতা  ও সার্বভৌমত্ব  রক্ষার করার একটি দল। এই দল ক্ষমতায় থাকলে দেশে সকল ধরনের অন্যায়, অত্যাচার ও নির্যাতন বন্ধ থাকে। সেই সাথে দেশের উন্নয়নের চাকা তরতর করে উপরের দিকে উঠতে থাকে। আগামীতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে ধানের শীষে  ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: SFHDR;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 123.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর তিনি প্রধানমন্ত্রী হলে ৩১ দফা  বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র পরিণত করবেন। সেই সাথে তিনি দেশে একটি জাতীয় সরকার গঠনসহ নানা ধরনের সংস্কার কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন,  তারেক রহমান রাজশাহীতে এসে রাজশাহীর উন্নয়নের কথা বলে গেছেন। তিনি বলেছেন, পদ্মা নদীকে বাঁচাতে এবং পদ্মা নদী  এলাকার সমূহের কৃষিকে  বাঁচাতে পদ্মা ব্যারেজ সহ রাজশাহী এলাকায় কৃষির হাব ও কৃষি ইপিজেড  স্থাপন করা হবে।
মিলন আরো বলেন, তারেক রহমান আরো বলেছেন, নারীরা হচ্ছেন পরম সম্মানীয় ব্যক্তি। তাদের সম্মান রক্ষার্থে এবং সমাজ তথা দেশে তাদের ক্ষমতায়িত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ ফ্যামিলি কার্ড তাদের হাতে প্রদান করা হবে। শুধু তাই নয় বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এজন্য কৃষককে বাঁচাতে তাদের হাতে কৃষি  কার্ড তুলে দেওয়া হবে। যাতে করে তারা সহজে কৃষি পণ্য এবং কৃষি উৎপাদনের উপকরণগুলো সহজে পেতে পারে।
সেই সাথে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ  করবেন বলে ঘোষণা দিয়েছেন। মিলন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে তাদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করে গেছেন। এবার তার ওই সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে   বাধ্যতামূলক করবেন বলে ঘোষণা দিয়েছেন। যাতে করে প্রাথমিক পর্যায়ে থেকে বাংলাদেশে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়। তারা যেন দেশের নাম বৃদ্ধি করতে পারে।
তিনি বলেন, তিনি নির্বাচিত হলে পবা- মোহনপুরের   সকল রাস্তাঘাট মেরামত ও নতুন রাস্তা তৈরি করবেন। এতে করে  জনগণের যাতায়াতের সুবিধা হবে। সেই সাথে ব্যবসা- বাণিজ্যের  প্রসার ঘটবে। সেইসাথে বেকার সমস্যা দূরীকরণ এবং মাদক নির্মূল করবেন। এছাড়াও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করে যুব সমাজকে দেশের সম্পদ পরিণত করবেন। যাতে করে তারা দেশে  এবং বিদেশের সুনামের শহীত কাজ করতে পারেন এবং দেশের উন্নয়নে  রেমিড্যান্স  পাঠাতে পারেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আবারও বারো তারিখ সারাদিন ধানের শীষের ভোট প্রার্থনা করেন।
অত্র এলাকার জনগণ বলেন, তারা ফজরের নামাজ পড়ে নিজ নিজ কেন্দ্রে গিয়ে  ভোট প্রদান করবেন। সেই সাথে ভোট গণনা করে কাগজ হাতে করে বের হবেন বলে জানান তারা। এর কোন প্রকার ব্যত্য ব্যত্যয় ঘাটলে   কাউকে ছাড় দেবে না বলে হুশিয়ারি দেন জনগণ।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,  জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, বিএনপি নেতা আব্দুল কাদের, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মির্জা শওকত ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin