শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

পবা ও মোহনপুরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন ও মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের হনহাট এলাকায় হরিয়ান বিএনপির সাবেক সভাপতি রজব আলীর উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় তিনি প্রায় ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “ঈদের আনন্দ থেকে যেন কোনো দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিএনপি সরকার কাজ করছে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সমাজের সকল মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই এই সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে।”

পরে বিকেল ৩টায় মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নেও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়নের সাবেক সভাপতি রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৪নং মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী এবং ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin