রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নবাই বটতলা আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নবাই বটতলা আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২০২৪-২০২৫ অর্থবছরের ৭ম বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাই বটতলা ধর্মপল্লীর পাল পুরোহিত ও সংগঠনে র উপদেষ্টা ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর খ্রিস্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান বৈদ্যনাথ হাঁসদা, আন্ধারকোটা আদিবাসী খ্রিস্টান কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাধারণ সম্পাদক আশিষ বিশ্বাস, পারিলা ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান সুজন কবির এবং কালব রাজশাহীর প্রতিনিধি শহিদুল ইসলাম।
এছাড়াও সভায় অত্র ইউনিয়ন বোর্ড কমিটির সদস্য , কর্মকর্তা-কর্মচারী ও শেয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বিশেষ অতিথি বৈদ্যনাথ হাঁসদা তার বক্তব্যে ক্রেডিট ইউনিয়নের সেবা ও প্রোডাক্ট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। রেজুলেশন পাঠ করেন সেক্রেটারি পিনুস মারান্ডী। ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন আরতী সরেন, পর্যবেক্ষণ কমিটির প্রতিবেদন পাঠ করেন দিপালী রোজারীও এবং ঋণ মঞ্জুর কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন গণেশ রাফায়েল মিঞ্জ। এছাড়া বার্ষিক হিসাব উপস্থাপন করেন পিনুস মারান্ডী।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সামুয়েল বাস্কে । অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রসেনজিৎ মারান্ডী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin