রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পেট্রোল-অকটেনের জন্য ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ

  • প্রকাশ সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩১৮ বার দেখা হয়েছে
------------- সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহে ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, ‘দেশের জ্বালানির মোট চাহিদার ৬৩ শতাংশ ডিজেল। বর্তমানে ডিজেলে কোনো সংকট নেই। অকটেন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটি অনেকটা মনস্তাত্ত্বিক। এই পরিস্থিতি সামাল দিতে পাম্প থেকে তেল নেওয়ার ক্ষেত্রে ফুয়েল পাসের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে পেট্রোল ও অকটেনচালিত পরিবহনের জন্য এই উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও জানান, দেশে বর্তমানে এক লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে। আজ ৩০ মার্চ এবং আগামী ৩ এপ্রিল আরও দুটি কার্গো জাহাজ আসবে। সব মিলিয়ে এপ্রিলে দেশে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল যুক্ত হবে। নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin