শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

সাইকেলে ট্যাংকি লাগিয়ে পাম্পে যুবক

  • প্রকাশ সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে
সাইকেলে ট্যাংকি লাগিয়ে পাম্পে যুবক ----- সংগৃহীত।

এস. আর. ডেস্ক: বাচ্চু মিয়া নামে এক যুবকের রয়েছে একটি মোটরসাইকেল। সম্প্রতি তেল শেষ হয়ে যাওয়ায় বাড়িতেই দুই চাকার যানটি রেখে দিয়েছেন তিনি। এর মধ্যে খবর পান একটি ফিলিং স্টেশনে তেল দিচ্ছে। এমন খবরে মোটরসাইকেলের ট্যাংকি খুলে বাইসাইকেলে লাগিয়ে সেখানে ছুটে যান বাচ্চু মিয়া। অবশেষে সেই ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

ব্যতিক্রমী ঘটনাটি গাইবান্ধার সদর উপজেলার পুলিশ লাইন এলাকার হাছনা ফিলিং স্টেশনের। রবিবার (২৯ মার্চ) এ ঘটনাটি ঘটে। আর বাচ্চু মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। বাচ্চু মিয়া জানান, তার মোটরসাইকেলের তেল সম্পূর্ণ শেষ হয়ে যায়। বাড়ি থেকে সেটি চালিয়ে ফিলিং স্টেশনে আনা সম্ভব হয়নি। এ অবস্থায় তিনি বুদ্ধি খাটিয়ে মোটরসাইকেলের ট্যাংকি খুলে সাইকেলের ওপর করে পাম্পে নিয়ে এসে পেট্রোল ভরে নেন।

ঘটনাটি মুহূর্তেই ফিলিং স্টেশন এলাকায় কৌতূহলের সৃষ্টি করে। উপস্থিত লোকজন বিষয়টিকে ভিন্নধর্মী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে দেখেন। অনেকেই হাস্যরসের ছলে বলেন, “তেল শেষ হতে পারে, কিন্তু বুদ্ধি শেষ হয় না।” বিষয়টি নিয়ে বাচ্চু মিয়া বলেন, “টিকটকে দেখে আইডিয়াটা পেয়েছি। বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল, ঠেলে আনার চেয়ে ট্যাংকি খুলে আনা সহজ মনে হয়েছে। এতে কষ্টও কম হয়েছে।” তিনি আরও বলেন, “তেল সংকট যেন সরকার দ্রুত সমাধান করে। না হলে সামনে মানুষকে আরও নানা উপায়ে সমস্যার সমাধান খুঁজতে হবে।”

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin