বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন

  • প্রকাশ সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শেষ মুহুর্তেও খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান। সেইসাথে তাদের পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর আগে তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী ঢাকার বাহিরে পুজা মন্ডপ পরিদর্শন করা এই প্রথম। যা বিরল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তা করে দেখালেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সোনাতন ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের দূর্গোৎসব পালন করতে পারে সেজন্য সকল প্রকার ব্যাবস্থা করেছেন। যার ফলে দেশের কোথাও থেকে পুজামন্ডপ ক্ষতিগ্রস্থ এমন খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির একটি দেশ। এাই সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান তিনি। শেষে মন্ডপে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন সংসদ সদস্য।

এসময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin